নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জের বাইরে আমার কোনো জায়গা নেই: মাসুদুজ্জামান
NewsView

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ তাঁর রাজনৈতিক ও সমাজসেবামূলক অবস্থানের জন্য সাংবাদিক ও সুধীজনের কাছ থেকে উচ্চ প্রশংসা পেয়েছেন।
বুধবার (১২ নভেম্বর, ২০২৫) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে 'কেমন বন্দর চাই' শীর্ষক মতবিনিময় সভায় তিনি বন্দরবাসীর পাশে থাকার এবং দেশের নীতিমালায় পরিবর্তন আনার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি তাঁর বক্তব্যে জাতীয়তাবাদী দলের কর্মীদের ত্যাগকে বিশেষভাবে স্মরণ করেন, বিগত ফ্যাসিবাদিকালে সবচেয়ে বেশি ত্যাগ করেছে জাতীয়তাবাদী দল। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের অবদান আমরা কখনো ভুলব না। আমি বন্দরবাসীর পাশে আছি এবং থাকব। এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় এগিয়ে আসব।
মনোনয়ন পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বাইরে যাওয়ার আমার কোনো জায়গা নেই। এই শহরের মানুষের সেবা ও সহযোগিতাই আমার অঙ্গাঙ্গী দায়িত্ব। তিনি উল্লেখ করেন, সরকার যেখানে দায়িত্ব পালনে ব্যর্থ, সেখানে তিনি নীতিমালা সংশোধনের মাধ্যমে সরকার দায়িত্ব পালনে আরও দক্ষ, স্বচ্ছ ও যুগোপযোগী হতে পারে, সেই পরিবর্তনের কাজটি করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা মাসুদুজ্জামান মাসুদকে একজন 'বড় মনের সমাজসেবক' হিসেবে আখ্যা দেন। তাঁর প্রতি সম্মান জানিয়ে সাংবাদিকরা বলেন, রমজান মাসে তাঁর দিকনির্দেশনায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে, যা গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ।
তিনি সবসময় দিতে এসেছেন, নেওয়ার জন্য নয়, এবং মানুষের কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
সাংবাদিকরা তাঁকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য দোয়া করেন এবং আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি প্রেস ক্লাবের দিকে সু-নজর রাখবেন।
সভায় বক্তৃতা ও মতামত প্রদান করেন বন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু, সাংবাদিক ইমন শাহরিয়ার, সাধারণ সম্পাদক, বন্দর নাগরিক কমিটি (বনাক) কবির সোহেল সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্যবৃন্দ মনোয়ার হোসেন শোখন, শহিদুল ইসলাম রিপন, শাখাওয়াতুল ইসলাম রানা সহ বন্দর উপজেলা ও সদর এলাকার বিএনপির সকল সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।

লোড হচ্ছে...