নারায়ণগঞ্জসদর
জাসাস নেতা সানি ও খালেদা জিয়ার জন্য দোয়া
NewsView

নিউজ ভিউ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উভয় নেতা বর্তমানে অসুস্থ থাকায় তাঁদের আশু আরোগ্য কামনায় সোমবার (৮ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের উকিলপাড়া এলাকায় ১৪নং ওয়ার্ড জাসাস নারায়ণগঞ্জ মহানগর এই আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা জিয়া পরিষদের সভাপতি নাজির আহমেদ নজির, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুন অর রশীদ মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল হক মনি ও শামসুল আহসান রোমমান, মহানগর জাসাসের সহ-সভাপতি এনামুল হক খান সহ মহানগর ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় নির্মাণ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও আনিসুল ইসলাম সানি সহ অসুস্থ সকল নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...