নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে পুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের একটি বিশেষ অভিযানে পরিত্যক্ত ঝোপঝাড় থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে রূপগঞ্জ ঠাকুরবাড়িরটেক এলাকার সীম গ্রুপের কোয়ার্টার সংলগ্ন একটি স্থান থেকে এই মাদকের চালান জব্দ করা হয় হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেনের নেতৃত্বে ওই এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ অভিযান চলছিল। এসময় এসআই আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কিছু মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বড় একটি চালান নিয়ে ঝোপঝাড়ের আড়ালে অবস্থান করছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আভিযানিক দলটি স্থানীয় জনতাকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন মাদক ব্যবসায়ী কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ বোতল ফেন্সিডিল এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, পালিয়ে যাওয়া অভিযুক্তদের নাম-ঠিকানা স্থানীয়দের সহায়তায় শনাক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার জুয়েল প্রধান (৪০), মেরাজ মিয়া (৩৬), রাসেল মিয়া (৪০) ও সজীব মিয়া (২৫)। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

লোড হচ্ছে...