নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে শপিং নিয়ে বিবাদে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
NewsView

নিউজ ভিউ
কেনাকাটা করা নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ইভা আক্তার (১৯) নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে মৌচাক হাজী বশির উদ্দিন মার্কেট রোডের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইভা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাঁঠালি গ্রামের তাহের আহমেদের মেয়ে।
নিহতের স্বামী রাফায়েল হোসাইন জানান, তিনি একটি কাপড়ের দোকানে চাকরি করেন এবং গত মঙ্গলবার কেনাকাটা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছিল। বুধবার সকালে তিনি কাজে যাওয়ার পর রাতে ফিরে দরজায় নক করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ভেতরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ওয়ালী উল্লাহ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...