রাজনীতিরূপগঞ্জ
কাজী মনিরকে দিপু ভূঁইয়া ‘মুক্তিযুদ্ধের সময় থেকে মানুষকে আগলে রেখেছেন’
NewsView

নিউজভিউ
রূপগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ ঐক্যের এক অনন্য নজির স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। রূপগঞ্জের বর্ষীয়ান নেতা ও সাবেক জেলা বিএনপি সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এবার নির্বাচনটা আসলে আমার না; নির্বাচনটা আমার চাচাই করছেন।” বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তারাবো পৌরসভা এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
কাজী মনিরুজ্জামান মনির নিজেও এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের পর তিনি দিপু ভূঁইয়ার পাশে এসে দাঁড়িয়েছেন। পথসভায় দিপু ভূঁইয়া তাঁর রাজনৈতিক গুরু হিসেবে মনিরুজ্জামান মনিরের অবদানের কথা স্মরণ করে বলেন, “মুক্তিযুদ্ধের সময় থেকে তিনি রূপগঞ্জের মানুষকে আগলে রেখেছেন। তাঁর হাত ধরেই আমার রাজনীতি শেখা। ১৭ বছর পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি এবং এই লড়াইয়ে আমরা সবাই এক।”
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিপু ভূঁইয়া বলেন, ব্যক্তিগত মান-অভিমান ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সম্মিলিত শক্তিই রূপগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। রূপগঞ্জের মানুষের অধিকার রক্ষায় তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান আকর্ষণ ছিলেন কাজী মনিরুজ্জামান মনির। তিনি দিপু ভূঁইয়ার প্রতি তাঁর পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, “দলের সিদ্ধান্তই আমাদের কাছে শেষ কথা। রূপগঞ্জে ধানের শীষকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ।” তিনি ভোটারদের উদ্দেশে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভার আগে দিপু ভূঁইয়া তারাবো পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী ও তরুণ ভোটারদের মাঝে তাঁর উপস্থিতি ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। গণসংযোগকালে সাধারণ মানুষ ধানের শীষের প্রার্থীর কাছে এলাকায় মাদক ও ভূমিদস্যুতা নির্মূলের দাবি জানান।
এ সময় তারাবো পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

লোড হচ্ছে...