রাজনীতি
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বিএনপি যে জুলাই সনদে সই করেছে, তার প্রতিটি শব্দ ও অক্ষর ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করা হবে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পৈতৃক ভিটা বগুড়ায় এটিই তারেক রহমানের প্রথম জনসভা। বিকেল পৌনে ৫টায় তিনি মঞ্চে উপস্থিত হলে কয়েক হাজার সমর্থক মুহুর্মুহু করতালিতে তাঁকে স্বাগত জানান। দীর্ঘ সময় পর ঘরের ছেলেকে কাছে পেয়ে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়।
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কিছু রাজনৈতিক দলের’ কঠোর সমালোচনা করে বলেন, বারবার পরিষ্কার করার পরেও কিছু দল সংসদে ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, তারা সংস্কার সংস্কার বলে চিৎকার করছে কিন্তু জুলাই সনদের মূল চেতনা, নারীর উন্নয়ন, স্বাস্থ্য সংস্কার বা সাধারণ মানুষের সহজ চিকিৎসার বিষয়ে কোনো কথা বলে না। তারা শুধু সংবিধান নিয়ে কথা বলে ষড়যন্ত্রের জাল বুনছে।
সমর্থকদের সতর্ক করে প্রধানমন্ত্রী আরও বলেন, গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও সক্রিয় হয়েছে। ময়মনসিংহে একটি ব্যক্তিগত ও পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আপনাদের বুঝতে হবে কারা এই তুচ্ছ ঘটনাকে বড় করে দেখিয়ে ফায়দা লুটতে চায়।
তারেক রহমান এদিন তাঁর পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে কিছু সময় কাটানোর পর জনসভাস্থলে আসেন। জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই বগুড়া শহর ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। মাঠের সীমানা ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে শহরের প্রধান সড়কগুলোতে।

লোড হচ্ছে...