সারা দেশ
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
NewsView4

নিউজভিউ ডেস্ক
সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ আট শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তিলিবাজারে মজনু মিয়া সিএনজি ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–সুনামগঞ্জের ধর্মপাশার সরিষা নার্গিস (৪৫), দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মুন্নি বেগম (৩৫), দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী (৬০), ভাটিপাড়া নূর নগরের ফরিদুল (৩৫), বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই ভাই আজির উদ্দিন (৩৫) ও আমির উদ্দিন (২২); সিলেটের কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০) ও পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫)।
পুলিশ সূত্র জানিয়েছে, ভোর ৬টার দিকে ওই পিকআপে ১৫ থেকে ১৬ শ্রমিক নির্মাণ কাজে সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন। অন্যদিকে ট্রাকটি চট্টগ্রাম থেকে কাঁঠাল নিয়ে সিলেটের দিকে আসছিল। এরপর ঢাকা-সিলেট মহাসড়কের তিলিবাজারে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে সাত-আটজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে আরও চারজনকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে চালক দুইজনই পালিয়েছেন।

লোড হচ্ছে...