নারায়ণগঞ্জবন্দর
বন্দরে র্যাবের অভিযানে ‘ডাকাত’ গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত ‘এসএফ ডেনিম অ্যাপারেলস’ কারখানায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার মনার বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ঘটনার বিস্তারিত বিবরণে র্যাব জানায়, গত ১৮ ডিসেম্বর ভোররাতে প্রায় ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার পূর্বদিকের খোলা জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে কারখানার সিকিউরিটি সুপারভাইজার ও ৪ জন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে ফেলে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা একটি নম্বর প্লেটবিহীন পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল ইলেকট্রিক কেবল, ৬০টি হ্যালোজেন ও ২০টি এলইডি লাইটসহ মূল্যবান পানির পাম্প লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় সিকিউরিটি অফিসার আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গ্রেপ্তারকৃত আসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের ধরতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...