জাতীয়
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
NewsView4

নিউজভিউ ডেস্ক
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। গণ–অভ্যুত্থানকালে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলা হয়। তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন সাবেক এই স্পিকার। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকেই তাঁকে (৭ এপ্রিল) মঙ্গলবার ভোরে প্রথমে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিরীন শারমিনের বিরুদ্ধে গণ–অভ্যুত্থাকালে সংঘটিত হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। তিনটি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। বাকি মামলাগুলো বর্তমানে তদন্ত চলছে।
ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম আরও বলেন, লালবাগ থানার মামলায় তাঁকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন সংঘর্ষের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকেই সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত বছরের ২২ মে আশ্রয় গ্রহণকারীদের একটি তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় সাবেক এই স্পিকারের উল্লেখ ছিল। আওয়ামী সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।

লোড হচ্ছে...