নারায়ণগঞ্জসদর
নবাগত ডিসি রায়হান কবিরকে সরকারি গাড়ি চালক সমিতির শুভেচ্ছা
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় নবাগত ডিসি মো. রায়হান কবির গাড়ি চালকদের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমাদের কাজকে সহজ করে দেন ড্রাইভাররা। আমরা আপনাদের আন্তরিকতায় মুগ্ধ। সরকারি কাজে যখন-তখন আপনাদের ডাকলেই, কাজে আসতে হয়, এটাই তো ভালো মানুষের বহিঃপ্রকাশ।"
গাড়ি চালকদের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "ড্রাইভারদের মন ভালো থাকলে আমাদের যাতায়াত সুন্দর হয়।" এসময় তিনি সকল ড্রাইভারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন সরকারি গাড়ি চালক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুকবিল হোসেন মুকুল (মৌলভী), সহ-সভাপতি দেওয়ান মো. মোশারফ, সাধারণ সম্পাদক মো. জলিল উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবদুল হাই, প্রচার সম্পাদক আবু তাহের রাজু, ক্রিড়া সম্পাদক শরিফ হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ, মো. আলীমুজ্জামান ইকবাল এবং সদস্য মো. সুলতান আহমেদ, মো. ইকবাল হোসেন, ইমরান হোসেন, মো. হায়দার, মো. সুজন, মো. শিমুল, মো. ইসমাইল শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদানের পূর্বে মো. রায়হান কবির সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (জন বিভাগ) পদে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

লোড হচ্ছে...