রাজনীতিসদর
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
NHP NewsView

নিউজভিউ
ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (৪ মার্চ) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিপিবি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী।
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর যে বর্বর হামলা চালিয়েছে, তা বিশ্বশান্তির জন্য চরম হুমকি। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শতশত সাধারণ নাগরিক ও শিশুদের হত্যার তীব্র নিন্দা জানান নেতারা। তারা আরও উল্লেখ করেন, এই আগ্রাসন মূলত মধ্যপ্রাচ্যের তেল সম্পদ ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য রুটের ওপর আধিপত্য প্রতিষ্ঠার একটি ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র।
সিপিবি নেতারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বজুড়ে দখলদারিত্বের রাজনীতি চালাচ্ছে। সম্প্রতি ভেনেজুয়েলার তেল সম্পদ দখলে নিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করা এবং কিউবা দখলের হুমকির উদাহরণ টেনে তারা বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এখন পশ্চিম এশিয়ায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া। এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সমাবেশ থেকে অবিলম্বে ইরান ও ফিলিস্তিনে সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে বিশ্বের শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক এম এ শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বিমল কান্তি দাস, দুলাল সাহা ও ইকবাল হোসেন প্রমুখ।

লোড হচ্ছে...