স্বাস্থ্য
একদিনে আক্রান্ত ১,২৮৭
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
NewsView5

নিউজভিউ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।
রোববার ( ৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২২১ শিশুর এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরও ৬৬ জনের।
মৃত শিশুদের মধ্যে ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং খুলনায় ১ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।

লোড হচ্ছে...