নারায়ণগঞ্জবন্দর
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের চাল ব্যবসায়ী নিহত
NewsView

নিউজভিউ
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের বন্দরের চাল ব্যবসায়ী জুম্মান (৩২) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে শ্রীনগর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার পিয়ার জাহান মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুম্মান দীর্ঘদিন ধরে ঢাকার বাদামতলী এলাকায় একটি চালের আড়তে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে শ্রীনগর এলাকায় ব্যবসায়িক কাজ (তাগাদা) শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের স্বজনরা ওই রাতেই শ্রীনগর থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন করলে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর উপজেলার শুভকরদী জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও শুভকরদী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...