নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন বাবুল
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ জোহর শহরের মিশনপাড়া এলাকায় আবু জাফর আহমেদ বাবুলের নিজ রাজনৈতিক কার্যালয়ে এই বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ করে পুনরায় জনসেবায় ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সার্বিক কল্যাণও কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাকুর রহমান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, জামির আহমেদ সোহেল, জামাল আহমেদ জুয়েল, কাজী মো. সেলিম, শাহিন, খোকন, পিয়াল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন।

লোড হচ্ছে...