নারায়ণগঞ্জবন্দর
কলাগাছিয়ায় মইনুদ্দিন আহমাদ
‘চব্বিশের আন্দোলনে যে আকাঙ্ক্ষা ছিল, মানুষ তার উল্টো চিত্র দেখছেন’
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে আর কোনো সন্ত্রাস বা চাঁদাবাজ থাকবে না। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দেশে কুরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বুধবার (২৬ নভেম্বর) বাদ আসর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, চব্বিশের আন্দোলনে জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা ছিল, মানুষ তার উল্টো চিত্র দেখছেন। তাঁর মতে, এর একমাত্র কারণ হলো দেশে এখনও পর্যন্ত কুরআনের আইন প্রতিষ্ঠা হয়নি।
তিনি বন্দরবাসীর জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত হাসপাতাল, টেকসই উন্নয়নসহ একাধিক কাজের প্রতিশ্রুতি দেন।
নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন বক্তব্যে প্রার্থী মইনুদ্দিন আহমাদকে নারায়ণগঞ্জের একজন বর্ষীয়ান নেতা ও সৎ আল্লাহভীরু মানুষ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "এমন লোক নির্বাচিত হলে দেশ ও সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।"
মাওলানা মইনুদ্দিন আহমাদ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পদক্ষিণ শেষে ২ নং মাধবপাশা মোড়ে এসে গণসংযোগ শেষ করেন।
এসময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন এড. তাওফিকুল ইসলাম দিপু, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি নজরুল ইসলাম আমীনি, সেক্রেটারি এড. শাহ আলম, কলাগাছিয়া ইউনিয়ন ওলামা বিভাগ ও ৭ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, ২ নং ওয়ার্ড সভাপতি এনামুল হাসান প্রমুখ।

লোড হচ্ছে...