জাতীয়
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৫
NewsView5

নিউজভিউ ডেস্ক
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৩৭ জন, খুলনায় ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, ঢাকা বিভাগে ১৪ জন, রাজশাহীতে ১১ জন, চট্টগ্রামে ১০ জন, ময়মনসিংহে ৮ জন, সিলেটে ৩ জন এবং ঢাকা উত্তর সিটিতে ২ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ১২৫ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।

লোড হচ্ছে...