নারায়ণগঞ্জসদর
বুকে তাজা রক্ত দিয়ে হলেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো: এড. সাখাওয়াত
NewsView

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে এক বিশাল র্যালি ও সমাবেশ করেছে। এই কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে চূড়ান্ত ঐক্যের বার্তা দিয়েছেন।
শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দুই নম্বর রেলগেইটে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান মনোনয়ন নিয়ে যেকোনো অভ্যন্তরীণ বিভেদ কঠোরভাবে প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, বিএনপির মনোনয়নের এই তালিকা [মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঘোষিত] চূড়ান্ত তালিকা নয়। সেই তালিকা যখন চূড়ান্ত হবে, যাকেই দল থেকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে... আমরা তার পক্ষেই কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে ঝাঁপিয়ে পড়ব। আমাদের মধ্যে কোনো বিভেদ দ্বিধা দ্বন্দ্ব থাকবে না।"
তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা চূড়ান্ত মনোনয়ন হিসাবে দাবি করছেন, তাদেরকে বলে দিতে চাই, যখনই এই তালিকা ঘোষণা করা হয়েছিল তখনই কিন্তু বলা হয়েছিল এই তালিকা চূড়ান্ত তালিকা নয়।"
নেতাকর্মীদের প্রতি তার চূড়ান্ত বার্তা ছিল, "আমরা কিন্তু দলের পক্ষে আছি। আমরা ধানের শীষের পক্ষে আছি। আর আগামী নির্বাচনে আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে হলেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো।"
সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশি-বিদেশি সকল চক্রান্তকে ধূলিস্যাৎ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন।
অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু-র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...