নারায়ণগঞ্জবন্দর
শীতলক্ষ্যার বুকে ভেসে উঠল পরিচয়হীন এক নিথর দেহ
NHP NewsView

নিউজভিউ
শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে বন্দর উপজেলার মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের পেছনের গেট সংলগ্ন নদী এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম বা পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নৌ পুলিশ থানা সদর নারায়ণগঞ্জের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তুলে আনে। মরদেহে পচন ধরে যাওয়ায় এবং দীর্ঘ সময় পানিতে থাকায় প্রাথমিকভাবে তার বয়স বা পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

নৌ পুলিশের ধারণা, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং স্রোতের টানে মরদেহটি এখানে এসে ভিড়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের রফিকুজ্জামান জানান, পরিচয়হীন এই লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে যাতে কোনো নিখোঁজ ব্যক্তির বর্ণনার সাথে মিল পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লোড হচ্ছে...