নারায়ণগঞ্জবন্দর
বন্দরে মাসুমুজ্জামানের উদ্যোগে কম্বল বিতরণ
NewsView

নিউজভিউ
তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে উষ্ণতা দিতে নারায়ণগঞ্জের বন্দরে কম্বল বিতরণ করেছেন লায়ন ইন্টারন্যাশনালের জেলা গভর্নর ও শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুমুজ্জামান মাসুম।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বন্দরের শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে মাসুমুজ্জামান মাসুম বলেন, "শীত জেঁকে বসতে শুরু করেছে। তীব্র শীতের কারণে সাধারণ ও অসহায় মানুষ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। একজন সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।"
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, "আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাই মিলে এগিয়ে আসলে অসহায় মানুষের এই শীতের কষ্ট লাঘব করা সম্ভব হবে।"
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মফিজুল ইসলাম, সমাজসেবক তাজ মোহাম্মদ, আল মামুন এবং সাবেক সেনাকর্মকর্তা সিদ্দিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ শেষে সমাজসেবক মাসুমুজ্জামান মাসুম স্থানীয় এলাকায় আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

লোড হচ্ছে...