নারায়ণগঞ্জসদর
এনসিপির আয়োজনে চাষাঢ়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আসর নামাজের পর চাষাঢ়া বাগে জান্নাত মসজিদের সামনে নবাব সলিমুল্লাহ সড়কে এই নামাজের আয়োজন করা হয়। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, দলের জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু এবং জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। জানাজা পরিচালনা করেন বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।
নামাজ শেষে আহমেদুর রহমান তনু বলেন, “উসমান হাদী ছিলেন জুলাই বিপ্লবের এক সাহসী সিপাহসালার। তাঁকে হত্যার মাধ্যমে বিপ্লবের কণ্ঠ রোধ করার যে অপচেষ্টা হয়েছে, তার বিচার হতেই হবে। ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হাদি ভাইয়ের রেখে যাওয়া স্বপ্ন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।” উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়া হাদি গত ১৮ জুলাই রাজধানীর একটি সড়কে গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লোড হচ্ছে...