নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার আরোগ্য কামনায় সাবেক এমপি মোহাম্মদ আলীর কোরআন খতম-দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর পঞ্চবটি এনায়েতনগর এলাকার এবি ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ মিল প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনুরোধ করব আমাদের সমস্ত জেলা, উপজেলায় যারা আমাদের মুক্তিযোদ্ধারা আছেন, আমরা আজকে তার জন্য দোয়া করেছি। প্রত্যেক এলাকায় আমরা সবাই দোয়া করেছি। আজকে এখানে যারা সমবেত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই।”
এই আয়োজনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের গভীর সংহতি ও শুভ কামনা প্রকাশ পেল। কোরআন খতমের পর বিশেষ মোনাজাতে দেশনেত্রীর আশু আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লোড হচ্ছে...