সারা দেশ
নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
NewsView6
.jpg)
নিউজভিউ ডেস্ক
নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে ও গলা কেটে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেটসংলগ্ন ‘ভাই ভাই স্টোরে’ এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম মুন্সি (৪৫) হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। তিনি স্যানিটারি সামগ্রী, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। শনিবার রাত ১০টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো থাকলেও তাতে তালা লাগানো ছিল না। এ সময় শাটার খুলে দোকানের ভেতরে ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...