নারায়ণগঞ্জ
বন্দর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে সজীব (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপাড়া বাগানবাড়ি এলাকায় নিজ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নাজির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় সজীব তার দোচালা টিনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেন। পরে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘসময় দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা সন্দেহ করলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কামতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...