নারায়ণগঞ্জরূপগঞ্জ
মসজিদ কমিটির বিরোধে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ১০
NewsView5
.webp)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সুরিয়াবো এলাকায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে রউফ মিয়া ও শরীফ মিয়ার পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার এশার নামাজ শেষে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শরীফ মিয়ার পক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালান। পরে অপর পক্ষও পাল্টা হামলা করলে এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এ সময় রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল ও আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...