নারায়ণগঞ্জসদর
গুপ্ত রাজনীতির ট্র্যাডিশন দৃশ্যমান হচ্ছে: রাজিব
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর যে বৃহত্তর পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা পূরণ হচ্ছে না। তিনি বলেন, "আজ অনেক সাহসী মানুষও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে, গুপ্ত রাজনীতির যে ট্র্যাডিশন, তা এখন দৃশ্যমান হচ্ছে।"
রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহযোগিতা ও একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারের মানসিকতা সৃষ্টি হচ্ছে, যা ক্ষমতায় যাওয়ার অস্থিরতা থেকে উদ্ভূত। এজন্য তিনি নিজেদের সংশোধনের মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রশাসনের উদ্দেশে তিনি নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের সীমিত পরিসর নিয়ে উদ্বেগ জানান, যা মানুষের মধ্যে হতাশা ও আতঙ্ক সৃষ্টি করছে। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...