নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঘোষণা: ‘লুন্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিন, পুরষ্কার নিন’
NewsView

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে সম্প্রতি লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য সর্বস্তরের জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। যেকোনো তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা গেলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।
অস্ত্রের প্রকারভেদ অনুযায়ী পুরষ্কারের ভিন্ন ভিন্ন আর্থিক মান ঘোষণা করা হয়েছে। জনগণের সহযোগিতা নিশ্চিত করতে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরষ্কারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।
ঘোষণা অনুযায়ী, প্রতিটি এসএমজি (SMG) উদ্ধারে পুরষ্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা, এবং এলএমজি (LMG) উদ্ধারে পুরষ্কারের পরিমাণ হলো ৫ লক্ষ টাকা। এছাড়া, প্রতিটি রাইফেল উদ্ধারে ১ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি অস্ত্রের ক্ষেত্রে, প্রতিটি পিস্তল এবং প্রতিটি শর্টগান উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা করে পুরষ্কারের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, প্রতিটি গুলি উদ্ধারের জন্য পাঁচশত টাকা পুরষ্কার দেওয়া হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য দিয়ে যারা সহযোগিতা করবেন, তাদের পরিচয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কঠোরভাবে গোপন রাখা হবে। এর ফলে জনগণ নির্ভয়ে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
লুন্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য জানাতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য পদ ও ফোন নম্বরগুলো নিম্নরূপ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)-এর নম্বর: ০১৩২০-০৯০৩০৩, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০-০৯০৩৭৭, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০-০৯০৪০৩, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০০৯০৪২৯, বন্দর থানার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০-০৯০৪৫৫, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০-০৯০৫৩৩, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০-০৯০৪৮১, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০-০৯০৫০৭, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নম্বর: ০১৩২০-০৯০৫৫৯ ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর: ০১৩২০-০৯১২৯৮।
জেলা পুলিশ আশা করছে, জনগণের সক্রিয় অংশগ্রহণে দ্রুতই লুন্ঠিত অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

লোড হচ্ছে...