রাজনীতিসদর
ধর্ষণ ও হত্যার বিচারে ছাত্র ফেডারেশনের তৃতীয় দিনের অবস্থান
NHP NewsView

নিউজভিউ
নরসিংদী, হাতিয়া ও পাবনাসহ দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সোমবার (২ মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি থেকে ধর্ষণ নির্মূলে একটি শক্তিশালী ও স্বাধীন ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠনসহ ১৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং নারী সংহতি জেলা শাখার আহ্বায়ক নাজমা বেগম। বক্তারা বলেন, নরসিংদীতে কিশোরী এবং পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণের মতো লোমহর্ষক ঘটনা প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের দাপট ও বিচারহীনতা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলেও নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। তারা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ কার্যকর করার দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কেউ হীন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রয়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে জানানো হয়, মঙ্গলবার (৩ মার্চ) শহীদ মিনারে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১৮ দফা সংবলিত স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই দফার আন্দোলন শেষ করা হবে।

লোড হচ্ছে...