নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদের মনোনয়নপত্র সংগ্রহ
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের কাছ থেকে ওই মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ।
এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, মহানগর বিএনপির সদস্য শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতারা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। তারা বিশ্বাস করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন। তৃণমূল পর্যায়ে মাসুদুজ্জামান মাসুদের ব্যাপক জনপ্রিয়তা নির্বাচনী বৈতরণী পার হতে বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

লোড হচ্ছে...