রাজনীতি
জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন কার্যকরী ভূমিকা পালন করেছে: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার ‘থানা সম্মেলন-২০২৬’ সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় বন্দরের শাহী মসজিদ সংলগ্ন মাদরাসা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৬ সেশনের জন্য এইচ এম ইউসুফ আহমদকে সভাপতি, মুহাম্মদ জিহাদ হাসানকে সহ-সভাপতি এবং মুহাম্মদ হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
থানা সভাপতি এম মাহদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আগামীর সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র আন্দোলনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে এই সংগঠনের কর্মীদের রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম বলেন, “বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ গঠনের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোস্তফা কামাল, থানা উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগর সভাপতি মাওলানা শাহজালাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর, বন্দর থানা পশ্চিমের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাঈদ ও সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নতুন কমিটির শপথ গ্রহণ ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...