ধর্ম
আক্ষেপ নয়, প্রাপ্তির রমজান: প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর কার্যকরী কৌশল
NewsView

প্রতি বছর রমজান আসার আগে আমরা নিজেদের কাছে কতশত প্রতিশ্রুতি দিই। ভাবি, এবার নিজেকে পুরোপুরি বদলে ফেলব। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন হয়। প্রথম কয়েক দিন খুব উৎসাহ থাকলেও ধীরে ধীরে তা ফিকে হয়ে আসে। মাস শেষে আমাদের অতৃপ্তি রয়েই যায়—"হায়, মাসটি যদি আরও ভালোভাবে কাটাতে পারতাম!"
কেন এমন হয়? উত্তরটা সহজ: পরিকল্পনার অভাব। দুনিয়াবি যেকোনো বড় সুযোগের জন্য আমরা মাসজুড়ে ছক আঁকি, অথচ আখেরাতের সবচেয়ে বড় 'গোল্ডেন অপরচুনিটি' রমজানের জন্য আমাদের কোনো গোছানো পরিকল্পনা থাকে না।
এবারের রমজানকে জীবনের সেরা এবং সত্যিকারের পরিবর্তনের মাস হিসেবে গড়ে তুলতে এই ছোট কৌশলগুলো অনুসরণ করতে পারেন:
১. দৃঢ় মানসিক সংকল্প (নিয়ত)
যেকোনো মহৎ কাজের সূচনা হয় প্রবল ইচ্ছাশক্তি বা সংকল্প দিয়ে। এই রমজান মাসকে আপনি কীভাবে গ্রহণ করবেন? এটিকে একটি বিশাল 'সম্পদ ভান্ডার' হিসেবে কল্পনা করুন, যা স্বল্প সময়ের জন্য আপনার সামনে উন্মুক্ত করা হয়েছে। এই ভান্ডার থেকে আপনি যত খুশি নেকি বা সম্পদ সংগ্রহ করতে পারেন। এমন বিরল সুযোগ পেলে কি আপনি অলসভাবে মোবাইল স্ক্রল করে অথবা অপ্রয়োজনীয় আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন? অবশ্যই নয়! তাই আজই মন থেকে শক্তভাবে প্রতিজ্ঞা করুন যে, এই পবিত্র মাসটি আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই দৃঢ় মানসিক সংকল্পই আপনার সফলতার ভিত্তি।
২. শুধু পেট নয়, রোজা হোক সব অঙ্গের
রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়, এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। সফল ও প্রকৃত রোজা পালনের জন্য শরীরের সকল অঙ্গকে সংযত রাখা জরুরি:
চোখ: দৃষ্টিকে হারাম ও অবৈধ বিষয় দেখা থেকে রক্ষা করুন।
কান: গীবত, গান এবং অপ্রয়োজনীয় কথাবার্তা শোনা থেকে বিরত থাকুন।
জিহ্বা (মুখ): মিথ্যা ও ঝগড়া থেকে দূরে থাকুন। রাসুল (সা.) এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও এর ওপর আমল করা ছাড়তে পারল না, তার খাবার ও পানীয় ত্যাগ করা আল্লাহর কাছে অর্থহীন।
৩. কোরআন ও ইবাদতের সঠিক পরিকল্পনা
রমজান হলো কোরআন নাজিলের মাস। তাই এই মাসে কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে।
পকেট মুসহাফ: মোবাইলে কোরআন না পড়ে ছোট একটি পকেট কোরআন সাথে রাখুন। এতে মোবাইলের নোটিফিকেশনে মনযোগ নষ্ট হওয়ার ভয় থাকবে না। যাতায়াতের সময় বা অবসরে কয়েক আয়াত পড়ে নিন।
তারাবি ও খাবার নিয়ন্ত্রণ: ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া বা ভারী খাবার খাবেন না। পেট ভরে খেলে নামাজে অলসতা আসে। হালকা খাবার খেয়ে তারাবির জন্য প্রস্তুতি নিন এবং পুরো নামাজ শেষ করে ইমামের সাথে মোনাজাত করে ফিরুন।
৪. ডিজিটাল ডিটক্স: সোশ্যাল মিডিয়াকে 'না' বলুন
বর্তমান সময়ে আমাদের ইবাদতের সবচেয়ে বড় বাধা হলো স্মার্টফোন। ফেসবুক, ইউটিউব বা টিকটক স্ক্রল করতে করতে আমাদের ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় হয়।
চ্যালেঞ্জ নিন: এই ৩০ দিন ফেসবুক বা ইন্সটাগ্রাম ব্যবহার করবেন না বলে নিজেকে চ্যালেঞ্জ দিন। যদি একান্তই প্রয়োজন হয়, তবে দিনে মাত্র ১০-১৫ মিনিটের জন্য সময় নির্দিষ্ট করে দিন। বাকি সময়টা জিকির বা ইবাদতে কাটান।
৫. পরিবারের সাথে সময় কাটানো
রমজানে পরিবারের সদস্যদের সাথে দ্বীনি আলোচনা করুন। প্রতিদিন ইফতারের আগে বা পরে মাত্র ১০ মিনিট জীবনসঙ্গী বা সন্তানদের নিয়ে কোনো হাদিস বা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করুন। এটি আপনার ঘরে বরকত আনবে এবং সন্তানদের মনে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করবে।
৬. দান ও দোয়ার সুযোগ কাজে লাগানো
রমজান হলো দেওয়ার মাস। দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। সাধ্যমতো গরিব-মিসকিনকে সাহায্য করুন। এছাড়া দোয়ার জন্য বিশেষ কিছু সময় বেছে নিন:
ইফতারের ঠিক আগের মুহূর্ত।
সেহরির সময় (শেষ রাত)।
নামাজের সিজদায় থাকা অবস্থায়।
৭. ঘুম ও বিশ্রাম ব্যবস্থাপনায় মনোযোগ দিন
রমজানে ইবাদতের জন্য রাত জাগা হয় বলে দিনের বেলার রুটিন বদলে যায়। কিন্তু মনে রাখতে হবে, শরীরকে বিশ্রাম না দিলে কোনো ইবাদতই আগ্রহের সাথে করা সম্ভব নয়।
ক্বায়লূলা (দিনের বেলার বিশ্রাম): দিনের বেলায় বিশেষত যোহরের নামাজের পরে ১৫-৩০ মিনিটের জন্য হালকা ঘুম দিয়ে নিন। এটি রাতের ইবাদত ও দিনের কাজে আপনাকে সতেজ রাখবে।
সেহরির পর না ঘুমানো: সেহরি শেষ করে সাথে সাথে না ঘুমিয়ে ফজরের নামাজ ও কিছু জিকির-আজকার করুন। প্রয়োজনে সূর্যোদয়ের পর কিছুক্ষণ ঘুমাতে পারেন।
৮. নফল ইবাদতের তালিকা তৈরি করুন
ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো আল্লাহ তা'আলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। প্রতিদিন কোন কোন নফল ইবাদত করবেন, তার একটি তালিকা তৈরি করুন এবং প্রতিদিন রাতে সেই তালিকা চেক করে দেখুন:
আউয়াবীন নামাজ: মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে ৬ রাকাত নফল নামাজ।
চাশত/দোহা নামাজ: সূর্য ওঠার ২০ মিনিট পর থেকে যোহরের ২০ মিনিট আগ পর্যন্ত ৪ থেকে ৮ রাকাত নফল নামাজ।
ইস্তেগফার: অবসর সময়ে বেশি বেশি 'আস্তাগফিরুল্লাহ' পড়ুন।
রাসুল (সা.) সেই ব্যক্তির জন্য আক্ষেপ করেছেন, যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। গত বছর যারা আমাদের সাথে রোজা রেখেছিলেন, তাদের অনেকে আজ কবরে। আগামী বছর আমি বা আপনি এই সুযোগ পাব কি না, তার কোনো নিশ্চয়তা নেই।
তাই আলস্য ছেড়ে আজই পরিকল্পনা করুন। নিজের ঘরকে ইবাদতের মাধ্যমে আলোকিত করুন। এবারের রমজানই হোক আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জনের মাস।
@ ফুয়াদ আহমেদ তন্ময়

শেষ কথা: সুযোগ হারাবেন না

লোড হচ্ছে...