নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে লিংক রোডের পাশের ঝোপ থেকে নবজাতকের লাশ উদ্ধার
NewsView

নিউজ ভিউ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ঝোপ থেকে দুই দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মেসার্স এস এম ট্রেডার্সের সামনের ঝোপে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম রেজা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটি একটি ছেলে সন্তান। পরিচয় শনাক্ত না হওয়া শিশুটিকে কোনো অজ্ঞাত ব্যক্তি ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ নমুনার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

লোড হচ্ছে...