সারা দেশসদর
নারায়ণগঞ্জের উত্তর ভূঁইগড়ে
একই পরিবারের সন্তানসহ দগ্ধ ৫
NewsView4

নিউজভিউ ডেস্ক
গ্যাস বিস্ফোরণে একই পরিবারের সন্তানসহ পাঁচজন দগ্ধ হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জের উত্তর ভূঁইগড়ের গিরিধারায় মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন মো. কালাম (৪৫), তাঁর স্ত্রী সালমা (৪০), মুন্না (১২), মুন্নি (১০) ও কথা (৭)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র গণমাধ্যমকে জানান, সকালে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে থাকা রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়। কক্ষ থেকে একটি গ্যাস লাইটার পেয়ে ধারণা করছি সকালে সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণটি হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, পরিবারের পাঁচজনই আশঙ্কাজনক অবস্থায় আছেন।

লোড হচ্ছে...