নারায়ণগঞ্জবন্দর
বন্দরে পিকআপচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
NewsView5
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে আব্দুল মান্নান (৩৮) নামে এক পিকআপচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ টিনের মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে। নিহতের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী নাসিমা স্বামীকে ঘরে শুয়ে থাকতে দেখে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লোড হচ্ছে...