নারায়ণগঞ্জসদর
শেষ হলো না বিচার পাওয়ার অপেক্ষা, পথেই গেলো জীবন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে আদালত পাড়ায় হাজিরা দিতে এসে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০) নামে এক বিচারপ্রার্থী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাধুলী ইসলাম ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আদালত থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটি পায়ে হেঁটে পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় চাষাঢ়ামুখী একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, "ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।"
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লোড হচ্ছে...