জাতীয়
পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
NewsView

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই শীর্ষ পদে পদোন্নতি ও নিয়োগের কথা জানানো হয়।
বিসিএস ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তার কর্মজীবন ছিল চড়াই-উতরাইয়ে ভরা। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তিনি দীর্ঘ সময় চাকরিচ্যুত ছিলেন। পরবর্তীতে তাঁকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরিতে পুনর্বহাল হন।
চাকরিতে ফেরার পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে আলী হোসেন ফকির দ্রুত পদোন্নতি পান। প্রথমে সুপারনিউমারারি ডিআইজি এবং গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) হিসেবে উন্নীত হন। এবার সরকার তাঁকে দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন করল।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর স্থলাভিষিক্ত হলেন আলী হোসেন ফকির। বাগেরহাট জেলায় জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা বাহিনীর চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...