জাতীয়
ছয় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা
NewsView

নিউজভিউ ডেস্ক
দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় হওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টিও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেটের ওপর ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে। ছয় জেলার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
অন্যদিকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বর্ধিত ৫ দিন মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ দেশের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

লোড হচ্ছে...