নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র্যালি
NewsView

নিউজ ভিউ
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় চিটাগাংরোড থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত এই র্যালিটি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ গোলাম মসিহ্। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি নির্মুল করতে হবে। জনগণকে বিগত দিনের ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...