নারায়ণগঞ্জসদর
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে রাজপথে রিয়াদ চৌধুরী
NewsView

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যাতে নারায়ণগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়, সে বিষয়ে শক্ত হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। এই প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বুধবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফতুল্লা পোস্ট অফিস থেকে শুরু হয়ে পঞ্চবটী মোড় পর্যন্ত প্রধান সড়ক অতিক্রম করে এই বিক্ষোভ মিছিল। মিছিলে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তাঁর সাথে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আঃ খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ও শ্রমিক দলের স্থানীয় পর্যায়ের শত শত নেতা-কর্মী।

লোড হচ্ছে...