রাজনীতি
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মোহাম্মদ আলীর দোয়া
NewsView

নিউজভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্দেশনায় এই দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা কমান্ড এবং এর আওতাধীন জেলার সকল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়কগণ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নিজ নিজ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পবিত্র কোরআন খতমের আয়োজন করেন। কোরআন খতম শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং জিয়া পরিবারের সকল সদস্যের কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম বন্ধু। তাঁর বিদায়ে দেশ এক মহান নেতাকে হারিয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তির জন্য আমরা জেলার প্রতিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি।"
কর্মসূচিতে জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনের মধ্য দিয়ে জেলার মুক্তিযোদ্ধারা তাঁদের প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন।

লোড হচ্ছে...