নারায়ণগঞ্জসদর
আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে: টিটু
NewsView

নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু অভিযোগ করেছেন, জনসাধারণের আন্দোলনের মুখে স্বৈরাচারী নেত্রী পালিয়ে গেলেও আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তিনি তাঁর সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রতিটি পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে আওয়ামী লীগের লোকজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন শাসনগাঁও এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণসহ ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম টিটু বলেন, “যারা পালিয়ে গেছে তারা আবার দেশে লকডাউন দিয়েছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে করে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামতে না পারে। প্রতিটি পাড়া মহল্লায় আমাদের পাহাড়া দিতে হবে, যেখানে আওয়ামীলীগের দোসরদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে দিবেন। আর আওয়ামী লীগের লোকজন যাতে জনসাধারণের জানমালের ক্ষতি করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
টিটু নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে নির্বাচনের যে রূপরেখা দিয়েছেন, একটি কুচক্রীমহল নির্বাচন বানচাল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা ঘরে বসে থাকব না।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, “আজকে যদি বর্তমান সরকার নির্বাচন করতে না পারে তাহলে এই দেশের মানুষের ভাগ্য অনেক খারাপের দিকে যাবে। তাই আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে।”
আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে শহিদুল ইসলাম টিটু বলেন, “আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান ৩১ দফা দিয়েছেন এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, এই দেশের গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে। ৩১ দফা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে নির্বাচিত করলে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।”
এসময় আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ সহ এনায়েতনগর ও কাশিপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...