স্বাস্থ্যসদর
স্বাস্থ্য দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
স্বাস্থ্যসেবা এখনও সবার জন্য সমানভাবে সহজলভ্য নয়: ডিসি
NHP NewsView

নিউজভিউ
"স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা প্রশাসক নিজে রক্ত পরীক্ষা (ব্লাড গ্রুপিং) করার মাধ্যমে এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর একটি সচেতনতামূলক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান বিশ্বে স্বাস্থ্যসেবা এখনও সবার জন্য সমানভাবে সহজলভ্য নয়, তাই আমাদের সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও যোগ করেন, বিজ্ঞানের ওপর আস্থা রেখে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা আগামীর যেকোনো স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করতে পারি। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার।
সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক আলোচনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম ও ফ্রি মেডিকেল ক্যাম্প জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার এবং স্বাস্থ্য দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিরা জেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

লোড হচ্ছে...