রাজনীতিসদর
ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জে চাঁদাবাজি হতে দেওয়া হবে না: জব্বার
NewsView

নিউজভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, কোনো মানবরচিত তন্ত্র-মন্ত্রে মানুষের শান্তি আসতে পারে না, একমাত্র কুরআনের আইনেই প্রকৃত শান্তি সম্ভব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরে শহিদ তিতুমীর একাডেমিতে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো অসহায় আর কেউ নেই। রমজানের প্রকৃত শিক্ষা হলো নিজের জীবনকে কুরআনের আলোয় পরিবর্তন করা। তিনি প্রতিটি বাড়িতে ইসলামি সংগঠন গড়ে তোলার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে, ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি, অন্যায় বা অত্যাচার হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে আমি প্রশাসনের সাথে আলোচনা করেছি। যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমাকে সব সময় পাশে পাবেন। এই লক্ষ্য অর্জনে তিনি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিলে ‘খাদ্য ও পুষ্টিতে মহানবী (সা.) ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান’ শীর্ষক প্রফেসর কামাল উদ্দিন আল মাহমুদের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
সদর উত্তর থানা ০৭ নং ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, মাওলানা আবদুল ওহাব, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান প্রমুখ। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

লোড হচ্ছে...