নারায়ণগঞ্জআড়াইহাজার
৮ দফা দাবিতে আড়াইহাজারে কৃষি শিক্ষার্থীদের আল্টিমেটাম
NewsView

নিউজ ভিউ
পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ এবং বৈষম্য নিরসনের ৮ দফা দাবিতে সরব হয়ে উঠেছে আড়াইহাজার কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে চলমান সেমিস্টার পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চার শতাধিক শিক্ষার্থী।
এদিকে, দাবি আদায় না হওয়ায় তারা অন্তর্বর্তী সরকারকে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৭ ডিসেম্বর থেকে তারা পরীক্ষা বর্জন ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। গত সাত মাস আগে কৃষি উপদেষ্টা দাবি পূরণের আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমাদের যৌক্তিক দাবি নিয়ে সরকার সুস্পষ্ট অনিহা দেখাচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আমরা সড়ক অবরোধসহ আরও কঠোরতম কর্মসূচিতে যেতে বাধ্য হবো।” পরীক্ষা বর্জনের কারণে প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বর্তমানে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

লোড হচ্ছে...