নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
NewsView

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চারজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ভোলাব ইউনিয়নের একটি আবাসন প্রকল্পের ভেতরে গোপন বৈঠক চলাকালে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার পুলিশ ভোলাব ইউনিয়নের 'হোম টাউন' নামে একটি আবাসন প্রকল্পের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আমির হোসেন মোল্লা (৪৫) ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার মোল্লা (৩৮), তারাব পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ (২৩) এবং শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া (৫৬)।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চারজন আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছিল।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের পরিকল্পনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...