নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে প্রবাসীর বাড়িতে ককটেল ফাটিয়ে ডাকাতি
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনদুপুরে প্রকাশ্যে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর মেয়ের হাত-পা বেঁধে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা থানার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল দাশের মালিকানাধীন ‘মাতৃভবন’ নামক বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে চারজনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িটির সামনে অবস্থান নেয়। তাদের মধ্যে একজন কালো বোরকা পরা ছিল। তারা প্রথমে বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সুযোগ নিয়ে ডাকাত দলের দুজন বাড়িতে প্রবেশ করে এবং বাকি দুজন বাইরে পাহারায় থাকে। ককটেলের শব্দে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার এই দৃশ্য এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
প্রবাসীর মেয়ে পার্বতী দাশ জানান, তাঁর বাবা, স্বামী ও তিন ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। ডাকাতরা বাড়িতে ঢুকে সব ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয় এবং তাঁর ঘরে প্রবেশ করে। তিনি চিৎকার করার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। এরপর আলমারি লণ্ডভণ্ড করে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সেখান থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল মান্নান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

লোড হচ্ছে...