অর্থ-বাণিজ্যসদর
সম্প্রীতির সেতুবন্ধনে নারায়ণগঞ্জ চেম্বারের ইফতার আয়োজন
NHP NewsView

নিউজভিউ
ব্যবসায়িক ও রাজনৈতিক সম্প্রীতির ইফতার মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিকেল থেকেই শিল্পনগরীর শীর্ষ ব্যবসায়ী, চারটি আসনের সংসদ সদস্য, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে ওই ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগতিক হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে অতিথিরা রমজানের পবিত্রতা ভাগ করে নেন।

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী।
রাজনৈতিক নেতৃত্বের বিশাল উপস্থিতিতে উজ্জ্বল ছিল এই সন্ধ্যা। যেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নেতা এবিএম সিরাজুল মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। এছাড়াও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না এবং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদ সারোয়ার সোহেলসহ স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই আয়োজনে সংহতি প্রকাশ করেন।

লোড হচ্ছে...