নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে ফাঁকা বাড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
NewsView

নিউজভিউ
সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে নিজ ঘরে স্ত্রী জলি বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রবিউল ইসলামের (৪৭) বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উত্তর সোনাপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এই নৃশংস ঘটনাটি ঘটে।
অভিযুক্ত রবিউল ইসলাম উত্তর সোনাপুর এলাকার আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের দাবি, রবিউল গত কয়েকদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ বা ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে তিনি স্ত্রী জলির ওপর চড়াও হন এবং তাঁর গলা টিপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই জলির মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত স্বামী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী আমাদের হেফাজতে আছেন। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটল, তার প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।”
নিহত জলি বেগম ও অভিযুক্ত রবিউল ইসলাম উভয়েই পাবনা জেলার আতাইকুলা থানার বাসিন্দা।

লোড হচ্ছে...