রাজনীতিসদর
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির দোয়া
NewsView

নিউজভিউ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়াস্থ ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধানত মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় জামান মির্জা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে বেহেশত নসিব করেন। তিনি উপস্থিত সকলকে দেশনেত্রীর জন্য মন থেকে দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম সরল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ডালিম প্রধান, বিএনপি নেতা বাচ্চু মিয়া, আব্দুর রহমান, লিটন এবং নজরুল ইসলামসহ স্থানীয় ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

লোড হচ্ছে...