রাজনীতি
টাকা নেই তো মানুষের অধিকার নেই: আবু নাঈম খান বিপ্লব
NewsView

নিউজভিউ
বিগত ৫৪ বছর ধরে রাষ্ট্রকে এমনভাবে পরিচালনা করা হয়েছে যেখানে সাধারণ মানুষের অধিকারকে পণ্যে রূপান্তর করা হয়েছে। টাকা না থাকলে এই দেশে মানুষের কোনো অধিকার থাকে না—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বন্দরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ‘মই’ প্রতীকের গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই প্রচারণায় তিনি স্থানীয় ভোটারদের মাঝে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে বামপন্থীদের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পথসভায় আবু নাঈম খান বিপ্লব বলেন, “বিগত ১২টি নির্বাচনে গঠিত সংসদগুলোতে জনমতের প্রতিফলন ঘটেনি। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুর্বৃত্ত-ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। এই অপশক্তি সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় শিক্ষা ও চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করা হয়েছে। প্রতিটি নির্বাচনের আগে বড় দলগুলো নানা চটকদার প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর জনগণ কেবলই প্রতারিত হয়। জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী নির্বাচন যেন অতীতের মতো জালিয়াতির না হয়, সেই প্রত্যাশা করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বন্দর এলাকার সংগঠক মুন্নি সরদার, বাসদ নেতা সেলিম আলাদ্বীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ এবং ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বন্দর এলাকার ভোটারদের উদ্দেশ্যে বিপ্লব বলেন, বৈষম্যহীন সমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে ‘মই’ মার্কায় ভোট দিয়ে একটি প্রকৃত জনমুখী সংসদ গড়ে তুলতে হবে।

লোড হচ্ছে...