জাতীয়
বজ্রপাতে যুবকের মৃত্যু, প্রাণে বাঁচল মেয়ে
NewsView4

নিউজভিউ ডেস্ক
রাজবাড়ীতে বজ্রপাতে নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মৃতের নাম সুমন আহম্মেদ (৩৭)। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলা মর্জৎকোল বাগমারা এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে। এ সময় তাঁর কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হয় তাঁর সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া।
প্রতিবেশী একেএম রিপন জানান, সুমন সকালে তাঁর মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে সুমন মাটিতে লুটিয়ে পড়েন এবং মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায়।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন সুমনকে।
এ ঘটনায় মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ আছে।

লোড হচ্ছে...